Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Bangla program, including news from Australia and around the world. - , ;
Episodios
-
কমিউনিটি: প্রবাসে বাংলার বসন্ত উৎসব - সিডনিতে রঙিন ‘বসন্ত বরণ ২০২৬’
11/03/2026 Duración: 09minঅস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে ঋতুর রং বদলালেও, বাংলা ভাষাভাষীদের হৃদয়ে বসন্ত আসে বাংলার সুর আর রঙ নিয়ে। বসন্ত মানে নতুনের আহ্বান, প্রাণের উচ্ছ্বাস, আর সংস্কৃতির নবজাগরণ।
-
ইফতার, ঈদ মেলা আর চাঁদ রাতের অপেক্ষা - রমজানে প্রাণবন্ত মেলবোর্নের বাংলা কমিউনিটি
11/03/2026 Duración: 13minমুসলমান সম্প্রদায়ের মধ্যে রমজান মাসটিকে কেন্দ্র করে এক বিশেষ প্রাণচাঞ্চল্য দেখা যায়, মেলবোর্নের বাংলা ভাষাভাষীরাও তার ব্যতিক্রম নয়। মাসটি জুড়ে বিভিন্ন সংগঠন আয়োজন করে প্রাণবন্ত ইফতার মাহফিল। এসব ইফতার আয়োজনে দেখা যায় নানা রকম ঐতিহ্যবাহী খাবারে—পিয়াজু, বেগুনি, ছোলা, খেজুর, হালিমসহ আরও অনেক প্রিয় পদ।
-
বাল্যবিবাহ রোধে ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদেরকে উৎসাহিত করছেন কিশোয়ার চৌধুরী
11/03/2026 Duración: 14minচ্যানেল টেনের মাস্টার শেফ খ্যাত কিশোয়ার চৌধুরী বাংলাদেশী অস্ট্রেলিয়ানদেরকে উৎসাহিত করছেন তাদের হোমকান্ট্রি, অর্থাৎ, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখার জন্য।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: ন্যাশনাল পার্টির নতুন নেতা নির্বাচিত হলেন ম্যাট ক্যানাভান
11/03/2026 Duración: 04minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ১১ মার্চ, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
ব্রিসবেনে ব্যাব-এর ঈদ বাজার ও কমিউনিটি ইফতার নিয়ে আমন্ত্রিত অতিথিরা যা বললেন
10/03/2026 Duración: 12minব্রিসবেনে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ঈদ বাজার ২০২৬। এর আয়োজনে ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক (BAB)। সেদিন ঈদ বাজারের পাশাপাশি এতে ইফতার ও ডিনারেরও আয়োজন ছিল। এতে অংশগ্রহণ করেন কয়েকজন রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি, কাউন্সিলরসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
-
রেস্টুরেন্টের ক্ষেত্রে “একজন শেফ আসলে অনেক কিছু পরিবর্তন করতে পারে”
10/03/2026 Duración: 11minপবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরের প্রস্তুতি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির মিন্টোর নওয়াব’স রেস্টুরেন্টের মোহাম্মদ লুৎফর রহমান টিপু।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: ইরানের নারী ফুটবল দলের পাঁচ সদস্যকে অস্ট্রেলিয়ায় মানবিক ভিসা দেওয়া হয়েছে
10/03/2026 Duración: 04minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
ওসমান হাদী হত্যায় অভিযুক্ত দু’জন ভারতে গ্রেপ্তার; বাংলাদেশে ফিরিয়ে নিতে আশাবাদী পুলিশ
10/03/2026 Duración: 04minঢাকায় গত বছর ডিসেম্বর মাসে খুন হয়ে যাওয়া শরীফ ওসমান হাদী হত্যায় অভিযুক্তদের আগামী ১০ দিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশে ফেরত নেওয়ার বিষয়ে আশাবাদী পুলিশ।
-
“ইফতারের আয়োজনটা সবার জন্য উন্মুক্ত এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে; বাংলাদেশী হতে হবে এমন কোনো কথা নেই”
09/03/2026 Duración: 08minবাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক (BAB)-এর উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ঈদ বাজার ২০২৬। BAB-এর বর্তমান প্রেসিডেন্ট সজীব মুশফিকুর রহমান কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
-
বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর: বাংলাদেশে জ্বালানির সঙ্কট নেই বলে দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে
09/03/2026 Duración: 12minবাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে
09/03/2026 Duración: 04minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৯ মার্চ, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
How public and community housing works in Australia - Australia Explained: অস্ট্রেলিয়ায় আবাসন সহায়তা: প্রচলিত ধারণাগুলোর কোনটি সঠিক, কোনটি ভুল
07/03/2026 Duración: 09minIn Australia, government-subsidised rental housing is available for eligible households. Assessment is based on need under criteria that vary depending on your state or territory. Here’s what to expect when applying for different types of housing assistance, some common myths around social housing and where to reach out for help. - অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা জানতে পারবো অস্ট্রেলিয়ায় ভাড়া–সংক্রান্ত আবাসন সহায়তা কীভাবে কাজ করে। যারা সোশ্যাল হাউজিংয়ের জন্য আবেদন করার কথা ভাবছেন, তারা কী প্রত্যাশা করতে পারেন এবং সহায়তার জন্য কোথায় যেতে হবে, সেটিও এখানে জানা যাবে। পাশাপাশি, কিছু প্রচলিত ভ্রান্ত ধারণার কথাও এখানে আলোচনা করা হবে।
-
উচ্চ আয়ের শিল্পগুলোতেও লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য এখনো একটি বড় সমস্যা
06/03/2026 Duración: 08minঅস্ট্রেলিয়া জুড়ে, একজন পুরুষ যেখানে ১ ডলার আয় করেন, সে তুলনায় গড়ে নারীরা পান ৮৮.৮ সেন্ট। তবে সরকারের জেন্ডার সমতা বিষয়ক সংস্থা বলছে, লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য কমে এখন ১১.২ শতাংশে দাঁড়িয়েছে।
-
এ সপ্তাহের খবর: ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অস্ট্রেলিয়া অংশ নিচ্ছে না বলে নিশ্চিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস
06/03/2026 Duración: 09minআজ শুক্রবার, ৬ মার্চে প্রচারিত অস্ট্রেলিয়ার এ সপ্তাহের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হচ্ছে, পাল্টা হামলা চালাচ্ছে ইরান
06/03/2026 Duración: 05minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৬ মার্চ, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
ঈদ বাজার ২০২৬: “বিদেশের মাটিতে জমজমাট আয়োজন”
06/03/2026 Duración: 12minব্রিসবেনে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ঈদ বাজার ২০২৬। এর আয়োজনে ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক (BAB)। এতে অংশগ্রহণকারী কয়েকজন স্টল-মালিক কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
-
কলকাতায় রমজান পালন: জাকারিয়া স্ট্রিটে জমজমাট ইফতার বাজার, সেহরি-ইফতারে উপচে পড়া ভিড়
05/03/2026 Duración: 07minকলকাতায় জমে উঠেছে ইফতার মার্কেট। ভোরবেলায় সেহরি আর সন্ধ্যায় ইফতারের জন্যে প্রয়োজনীয় সামগ্রী খরিদ করতে রোজাদার এবং তাঁদের পরিবারের মানুষজন ভিড় জমাচ্ছেন এলাকা, মহল্লা বা সুখাদ্যের জন্যে বিখ্যাত বাজার বা দোকানগুলোতে।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: আন্তর্জাতিক জলসীমায় একটি ইরানি নৌযানকে যুক্তরাষ্ট্রের টর্পেডো আঘাত, নিহত অন্তত ৮৭
05/03/2026 Duración: 05minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৫ মার্চ, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
উইমেন্স এশিয়ান কাপ ২০২৬: মাঠে এসে বাংলাদেশ দলকে উৎসাহিত করার আহ্বান জানালেন বাফুফে প্রতিনিধি আব্দুল খান রতন
05/03/2026 Duración: 06minএশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র উইমেন্স’ এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এর মূল মঞ্চে নেমেছে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার বড় তিনটি শহরের ৫টি ভেন্যুতে ১ মার্চ থেকে শুরু হয়েছে এই আসর, চলবে ২১ মার্চ পর্যন্ত। এই টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে-এর অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন।
-
ঈদ বাজার ও ইফতার “অনুষ্ঠানটা ধর্মীয় কিন্তু এখানে যে গ্যাদারিংটা হয় সেটা অসাম্প্রদায়িক”
04/03/2026 Duración: 11minবাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক (BAB)-এর উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ঈদ বাজার ২০২৬। মেলায় অংশগ্রহণকারীদের কয়েকজন কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।